JUST A MOMENT
JUST A MOMENT
বাটপারের প্রশ্নের খাতা
প্রশ্ন আপনার, উত্তর বাটপারের। যুক্তি খুঁজতে গেলে নিজের দায়িত্বে খুঁজবেন।
বাটপার একটা লাইফস্টাইল। একটু নিজের মতো থাকা, একটু মিম, একটু মজা আর একটা অন্যরকম শপিং এক্সপেরিয়েন্স।
তবে শুরুতেই হিসাব পরিষ্কার করে নিই—এখানে অর্ডার করলে প্রোডাক্ট পাবেন না, পাবেন গিফট!
ওয়েবসাইটে যে প্রোডাক্ট অর্ডার করবেন, ঠিক সেই প্রোডাক্টটাই বাটপার আপনাকে গিফট করবে। কেন? কারণ আপনি অর্ডার করেছেন। বাটপারেরও তো কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার আছে!
বাটপারের গিফট পেতে অর্ডার করুন।
না। এতক্ষণ ধরে কী বললাম?
আপনি কি শুনেছেন, বাটপার সোজা কথার সোজা উত্তর দেয়?
আপনি ভাবছেন প্রোডাক্ট কিনছেন। আমরা বলছি, আপনার অর্ডারের উপলক্ষে একই প্রোডাক্ট আপনাকে গিফট করছি।
প্যাকেটে আপনার অর্ডার করা জিনিসটাই থাকবে। শুধু বাটপার সেটা পাঠাবে নিজের ভাষায়—
“এই নেন, আপনার জন্য আমাদের গিফট। মনে রাখবেন কিন্তু!”
বাটপারের সঙ্গে পরিচয়ের খরচ আছে, ভাই!
আচ্ছা, হিসাবটা পরিষ্কার করি: অর্ডারের মূল্য ও প্রযোজ্য চার্জ দিয়েই অর্ডার করবেন। আপনার অর্ডার করা পণ্যটাকেই আমরা মজা করে “বাটপারের গিফট” বলি। এটা আলাদা কোনো ফ্রি পণ্য নয়।
বাটপার আপনাকে ঘুরিয়ে কথা বলতে পারে। হিসাবটা ঘুরিয়ে বুঝিয়ে লাভ নেই।
না, গিফট পাবেন। এই প্রশ্নের মধ্যে “প্রোডাক্ট” ঢুকিয়ে আমাদের নীতিগত অবস্থান নষ্ট করবেন না!
আপনি যে জিনিস অর্ডার করেছেন, বাটপার সেই জিনিসটাই গিফট করবে। তারপর সেটা হাতে নিয়ে বলতে পারবেন—
“জীবনে প্রথম বাটপারের কাছ থেকে কিছু আদায় করলাম!”
পোশাকটা নিজের গায়ে কেমন দেখাতে পারে, ফোন দিয়ে সেটা দেখার একটা সুবিধা।
এত দিন মডেলের ছবি দেখে ভাবতেন, “ওনারে তো মানাইছে, আমার কী অবস্থা হবে?”
এবার নিজের লুকেরও একটা ধারণা নিতে পারবেন। তবে সাইজ চার্ট দেখে নেবেন। ফোন স্মার্ট হয়েছে, কিন্তু এখনো আপনার হয়ে শ্বাস আটকে পেট ভেতরে টেনে রাখতে পারে না।
সর্বোচ্চ ৩ বার। অর্ডার করলে আবার রিসেট হবে।
বেশি দেখতে দেখতে সব বুঝে ফেললে বাটপার হবেন কীভাবে? একটু সিদ্ধান্ত নেওয়ার সাহসও থাকতে হবে!
তিনবার ট্রাই করে দেখুন। পোশাকেরও তো আত্মসম্মান আছে। বারবার ডাকবেন, দেখবেন, আবার ফিরিয়ে দেবেন—এভাবে কতক্ষণ?
আরও প্রোডাক্ট দেখুন, ছবি দেখুন, বিবরণ পড়ুন। পছন্দ না হলে অর্ডার করার দরকার নেই।
বাটপার বলে আপনার অপছন্দের পোশাকের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেব না।
অর্ডার করলেই এক সেকেন্ডে দরজায় হাজির হবে নাকি? বাটপার স্টোর চালাই, আলাদিনের চেরাগ না!
আমাদের নিয়ে গল্প বানাতে চাইলে বলতে পারেন—আগে বিয়ে করেন, ছেলেমেয়ের বিয়ে দেন, তারপর নাতি-নাতনিকে বলেন, “দাদার একটা পার্সেল আসার কথা ছিল!”
তবে ওটা গল্পই। আপনার অর্ডারের জন্য জানানো সম্ভাব্য ডেলিভারি সময় দেখুন। এলাকা ও কুরিয়ার পরিস্থিতির কারণে সময়ের পরিবর্তন হতে পারে। নাতি-নাতনি পর্যন্ত অপেক্ষা করানো আমাদের পরিকল্পনা নয়।
ওরে বাটপার! এক বাটপার এসেছে আরেক বাটপারের সঙ্গে বাটপারি করতে!
আগে গিফট হাতে নেবেন, তারপর পকেটে হাত দেবেন—পরিকল্পনা মন্দ না।
আপনার অর্ডারে ক্যাশ অন ডেলিভারি পাওয়া যাবে কি না, চেকআউটের পেমেন্ট অপশনে দেখুন। সেখানে থাকলে বেছে নিন। বাটপারের সঙ্গে তর্ক করে নতুন পেমেন্ট অপশন আনলক করা যায় না।
বাটপার ইজ বাটপার। বাটপারের নিজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে!
তবে সেই বদনাম প্রোডাক্টের ঘাড়ে চাপানোর ইচ্ছা আমাদের নেই। আমাদের চেষ্টা ভালো ও অরিজিনাল পণ্য দেওয়া।
কেনার আগে পণ্যের উপাদান, বিবরণ, সাইজ ও যত্নের নির্দেশনা দেখে নিন। শুধু ক্যাপশনে আগুনের ইমোজি থাকলেই জিনিস আগুন হয়ে যায় না।
বাটপারের প্রথম উত্তর—“পকেটে যা ঢুকেছে, তা বের করা কঠিন!”
এবার কাজের উত্তর: রিটার্ন বা রিফান্ডের সুযোগ ও শর্ত জানতে আমাদের প্রকাশিত নীতিমালা দেখুন। গিফট বলে ডাকছি মানেই আপনার অর্ডারের প্রযোজ্য অধিকার উধাও হয়ে যায়নি।
মজা এক জায়গায়। আপনার টাকা আর অর্ডারের দায়িত্ব আরেক জায়গায়।
অর্ডারের তথ্য ও সমস্যার পরিষ্কার ছবি দিয়ে আমাদের জানান।
ভুল পাঠিয়ে “সারপ্রাইজ গিফট ছিল” বলে পাশ কাটানোর সুযোগ নেই। আপনি যা অর্ডার করেছেন, সেটাই পাওয়ার কথা।
আর প্যাকেট দেখে যদি মনে হয় পথে তিনটা যুদ্ধ করে এসেছে, প্যাকেটের ছবিও রাখুন। তদন্তে কাজে লাগবে, ইতিহাস বইয়ে নয়।
আলো ও স্ক্রিনের সেটিংসের কারণে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে।
তবে কালো অর্ডার করে হলুদ পেলে সেটা “আপনার ফোনের সমস্যা” বলে উড়িয়ে দেওয়া যায় না। বড় কোনো অমিল থাকলে আমাদের জানান।
বাটপারি করতে করতে রংধনু বানানোর পরিকল্পনা নেই।
সাইজ চার্ট দেখে নিজের মাপের সঙ্গে মিলিয়ে নিন।
“বন্ধুর গায়ে এল ফিট হয়েছে, আমারও হবে”—এই আত্মবিশ্বাস সুন্দর। কিন্তু বন্ধুত্বের মাপ আর পোশাকের মাপ এক না।
ভার্চুয়াল ট্রাই-অনে লুক দেখুন, সাইজ চার্টে মাপ দেখুন। দুটো মিলে সিদ্ধান্ত নিলে পোশাকের সঙ্গে প্রথম সাক্ষাৎটা ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে।
গিফটেরও যাতায়াত খরচ আছে!
কুরিয়ার ভাইকে “একটু ভালোবেসে পৌঁছে দেন” বললে উনিও মিষ্টি করে ভাড়াটাই চাইবেন।
প্রযোজ্য ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হবে। অর্ডার নিশ্চিত করার আগে মোট হিসাব দেখে নিন।
যত দ্রুত সম্ভব আমাদের জানান। অর্ডার কোন পর্যায়ে আছে, তার ওপর সংশোধন করা সম্ভব হবে কি না নির্ভর করবে।
ঠিকানায় শুধু “বাজারের পাশে, সবাই চেনে” লিখবেন না। আপনাকে সবাই চিনলেও কুরিয়ার ভাই এই বন্ধুমহলে নতুন হতে পারেন।
দ্রুত অর্ডারের তথ্যসহ যোগাযোগ করুন। অর্ডারের বর্তমান অবস্থা ও প্রযোজ্য নীতিমালা অনুযায়ী কী করা সম্ভব, জানানো হবে।
পার্সেল রওনা হওয়ার পর “ভাই, মন বদলাইছে” বললে পার্সেলেরও একটু কষ্ট হয়। এত সাজগোজ করে বের হলো, এখন আবার বাসায় ফিরবে!
চলমান অফার থাকলে ওয়েবসাইটে তার শর্তসহ দেখতে পাবেন।
তবে “ভাই, আমিও বাটপার”—এই পরিচয়ে আলাদা ছাড় নিশ্চিত নয়। বাটপারে বাটপারে আত্মীয়তা হতে পারে, হিসাবের খাতা সেটা মানতে রাজি না-ও হতে পারে।
বাটপারের আবার একটাই লোকেশন হয় নাকি? চারদিকে তাকান, কাউকে না কাউকে চেনা লাগবেই!
আমাদের গল্পের অফিস চাঁন্দে। সেখানেই বসে ওয়েবসাইট চালাই, গিফটের প্যাকেট গুনি আর পৃথিবীর মানুষের কাছে পাঠাই।
চাঁন্দের টিকিট কেটে টাকা নষ্ট করবেন না। ওই টাকায় নিজের জন্য কিছু অর্ডার করেন।
চাঁন্দে একটা দোকান দেওয়ার কথা ভাবছিলাম। সমস্যা হলো, “ভাই, একটু দেখে যাই” বলে কেউ ঢুকতে পারবে না। আসা-যাওয়ার খরচেই বাজেট শেষ।
এখন ভাবছি, “বাটপার ইউনিভার্স” বানিয়ে সেখানে বড় একটা শোরুম দেব।
সেই স্বপ্নের খবর পরে হবে। বাস্তব কোনো ফিজিক্যাল স্টোরের ঘোষণা থাকলে আমাদের অফিসিয়াল মাধ্যমেই জানানো হবে।
বাটপারের গিফট আবার কাউকে গিফট করবেন? বেশ, বাটপারি শিখে যাচ্ছেন দেখছি!
অন্য কারও জন্য অর্ডার করলে প্রাপকের তথ্য ও ঠিকানা ঠিকভাবে দিন। বিশেষ প্যাকেজিং বা কোনো অনুরোধ থাকলে আগে জেনে নিন সেটা করা সম্ভব কি না।
আর যার জন্য কিনছেন, তাঁর সাইজ আন্দাজ করে দেওয়ার আগে একটু নিশ্চিত হন। সারপ্রাইজ দিতে গিয়ে সম্পর্ককে সারপ্রাইজে ফেলবেন না।
অবশ্যই। ঢুকলেই অর্ডার করতে হবে, এমন নিয়ম নেই।
মিম দেখুন, হাসুন, বন্ধুকে পাঠান। পছন্দের কিছু চোখে পড়লে দেখে নিন।
আমরা পেছন পেছন “ভাই, এতক্ষণ দেখলেন, কিছু নিবেন না?” বলে হাঁটব না। অনলাইনে হাঁটার জায়গাও কম।
ওয়েবসাইটে দেওয়া যোগাযোগের মাধ্যম ব্যবহার করুন। অর্ডার নম্বর ও প্রশ্নটা একসঙ্গে লিখুন।
শুধু “ভাই” লিখলে আমরা “জি ভাই” বলব। তারপর আপনি “আছেন?” বলবেন, আমরা “আছি” বলব।
এভাবে সুন্দর একটা পরিচয় হবে। কিন্তু আপনার অর্ডারের খবর জানতে একটু বেশি সময় লেগে যাবে।
আপনার টাকা, অর্ডার, ব্যক্তিগত তথ্য আর পণ্যের মান নিয়ে আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।
আমাদের নাম শুনে হাসতে পারেন। কথায় মজা পেতে পারেন। কিন্তু ভরসাটা তৈরি করতে হবে কাজ দিয়ে—সেটা আমরা বুঝি।
মনে রাখবেন: অর্ডার করলে প্রোডাক্ট পাবেন না, পাবেন বাটপারের গিফট। আপনি যে প্রোডাক্ট অর্ডার করেছেন, সেই প্রোডাক্টটাই—একটু বাটপার মার্কা ভালোবাসাসহ।